১. ইকোলজি শব্দটি এসেছে Oikology > Dekology থেকে| গ্রীক ভাষায় Oikos শব্দের অর্থ বাসন্তান এবং logos শব্দের অর্থ জ্ঞানার্জন|
Ecology শব্দটি প্রথম প্রণয়ণ করেন জার্মান বিজ্ঞানী হেকেল|
২. সংজ্ঞা: যে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক এবং পরিবেশের সথে তাদের সম্পর্ক সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায় তাকে ইকোলজি বলে|
প্রকৃতপক্ষে বাস্তুতন্ত্রের গঠন ও কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করাই হলো ইকোলজি|
৩. সাংগঠনিক স্তরের উপর ভিত্তি করে ইকোলজির বিভাগগুলি নিম্নরূপ:
অটিকোলজি/(Autecology): এই বাস্তু বিদ্যায় একটি মাত্র প্রজাতির সাথে তার পরিবেশের সম্পর্ক আলোচিত হয়l
উদাহরণ:একটি সিংহের পপুলেশন l
বৈশিষ্ট্য:
ক.একটি নির্দিষ্ট সময়ে একটি প্রজাতির প্রয়োজন ভিত্তিক বিক্রিয়া এবং তার উপর পরিবেশের প্রভাব হল মূল প্রতিপাদ্য বিষয় l
খ. একক প্রজাতির ভৌগলিক বিস্তার,অঙ্গ সংস্থান, ট্যাক্সোনোমিক অবস্থান,জীবন চক্র এবং বাস্তু বিদ্যার বিভিন্ন শর্ত,যা জীবনচক্র কে প্রভাবিত করে তা অটিকোলজির অন্তর্ভুক্ত l
গ.এটি পরীক্ষা মূলক বিষয় এবং প্রস্তাবনা মূলক কারণ আলো, তাপমাত্রা, আর্দ্রতা, লবণাক্ততা প্রভৃতির সাথেই একটি একক প্রাণীর বিক্রিয়াকে লক্ষ্য করা হয়, বিষয়বস্তু গুলি পরীক্ষার মাধ্যমে গুণগতভাবে বিচার করা হয় l
ঘ. কোনো একটি প্রাণীর বা প্রজাতির বিস্তার, অভিযোজন, প্রজাতিকরণ সম্পর্কে ধারণা অর্জন করা যায় l
ঙ. অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, মৃত্তিকা সংরক্ষণ,ও বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে অটিকোলজি খুব গুরুত্বপূর্ণ l
একই ট্যাক্সোনোমিক গ্রুপ ভিন্ন পরিবেশে, ভিন্ন ভৌগোলিক অঞ্চলে বাস করার জন্য পৃথক হয় l যাকে genecology বলা হয় l
পপুলেশন ইকোলজি:একটি নির্দিষ্ট সময়ে, একই পরিবেশে,একই প্রজাতি ভুক্ত প্রাণী বা উদ্ভিদের অধ্যয়ন l
সিনেকোলজি(Synecology)
উদ্ভিদ, প্রাণী, অণুজীব একত্রে গোষ্ঠী গঠন করে বাস করে এবং একে অন্যের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে l অর্থাৎ একই পরিবেশে বসবাসকারী একাধিক জীবগোষ্ঠীর নিজেদের মধ্যে তথা পরিবেশের সাথেই সম্পর্ককে যে বাস্তুবিদ্যায় পঠন করা হয় তাকে সিনেকোলজি বলা হয় l
উদাহরণ: একটি জঙ্গলে বাসকারী উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী l
বিভাগ:
ক. কমিউনিটি/ গোষ্ঠী ইকোলজি: বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, অণুজীব একত্রে একই স্থানে বাস করায় তাদের মধ্যে এবং তাদের সাথে পরিবেশের সম্পর্ক তৈরি হয় ,তার অধ্যয়ন l
খ. বায়োম ইকোলজি : একটি নির্দিষ্ট বসতিতে বিভিন্ন জীবগোষ্ঠির বৃদ্ধির বিভিন্ন পর্যায়কে লক্ষ্য করা হয় l বিভিন্ন গোষ্ঠীকে একক হিসাবে ধরে,একই বসতি স্থানে, একই পরিবেশে অধ্যয়ন করা হয় l
গ. ডিমিকোলজি: একটি স্থানীয় জীবগোষ্ঠির সাথে পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করা হয় l
বৈশিষ্ট্য:
১.প্রাণী গোষ্ঠীর সাথে পরিবেশের অন্ত: এবং আন্ত: সম্পর্ক সম্পর্কে জ্ঞানলাভ l
২.বর্ণনামূলক, তাই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় না l
৩.দার্শনিক ও ন্যায়িক বক্তব্য l
৪.Computer ও তেজস্ক্রিয় বস্তুর ব্যবহারের গুরুত্ব বর্ণনা করা হয় l
৫.একটি বায়োটিক কমিউনিটি এবং বাস্তু তন্ত্রের গড়ে ওঠার ফল সম্পর্কে জানা যায় l
পার্থক্য:
প্রশ্ন:
ইকোলজির সংজ্ঞা দাও l
Autecology এবং Synecology র সংজ্ঞা দাও l উভয়ের বৈশিষ্ট্য লেখো l
Autecology এবং Synecology র মধ্যে পার্থক্য লেখো l
No comments:
Post a Comment