তাপীয় স্তরবিন্যাস [Thermal Stratification]
তাপীয় স্তরবিন্যাস,এটি একটি মরশুমি ঘটনা । গরমকালে বড় হ্রদের জলের উপরিভাগ সূর্যের আলোয় গরম হয়ে যায় । একদম নীচের জল ঠাণ্ডা ও মাঝের স্তরের জল মাঝারি উষ্ণতার হয়ে যায় । এই ভাবে ত্রিস্তরীয় পৃথক উষ্ণতার জল স্তর তৈরি হয় । শীতে উষ্ণতা কম থাকায় জলতল যা বায়ুর সংস্পর্শে আছে তার উষ্ণতা কমতে থাকে, কিন্তু একদম গভীরে জলের উষ্ণতা ৪ ডিগ্রী তে স্থির হয়ে যায় ।
Epilimnion(এপিলিমনীয়ন): জলের উপরিতল যা বায়ুর সংস্পর্শে থাকে, সূর্যালোকের উষ্ণতা পায়। এই অংশে অক্সিজেন যথেষ্ট থাকে ।
Metalimnion(মেটালিমনীয়ন): এটি মধ্য স্তর,যেখানে উষ্ণতা এবং। অক্সিজেনের ঘনত্বের পরিবর্তন হয়। একে Thermocline(থার্মোক্লাইন ) ও বলা হয়। এটি একটি পাতলা কিন্তু নির্দিষ্ট স্তর। যার উপরে উষ্ণতর এবং নিচে অপেক্ষাকৃত ঠান্ডা স্তর বর্তমান ।জলের এই স্তরে তাপমাত্রার পরিবর্তন সহজেই বোঝা যায় , যা উপরের মিশ্রিত উষ্ণ স্তরকে,নীচের শান্ত গভীর স্তর থেকে আলাদা করে।
Hypolimnion (হাইপোলিমনীয়ন): সর্বাপেক্ষা নীচের স্তর। ঠান্ডা, অক্সিজেন বেশি বা কম হতে পারে ।
তাপীয় স্তরবিন্যাস
থার্মোক্লাইন, ছবি : উইকিপিডিয়া
No comments:
Post a Comment