Sunday, 13 April 2025

Population Ecology-Part -৭_ Gause's Cometitive Exclusion Principle (প্রতিযোগিতা মূলক বহিষ্কার নীতি ) (বাংলা মাধ্যমের জন্য) [B.Sc. Zoology General ]

 Gause এর প্রতিযোগিতা মূলক বহিষ্কার নীতিটি নিম্নরূপঃ

 একই জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত  দুটি ভিন্ন প্রজাতির ''নিচ্'' কখনই এক হবে না।

পরীক্ষাটি নিম্নরূপঃ



চিত্র ১

Paramecium এর  aurelia, caudatum, bursaria  এই তিন প্রজাতিকে  পৃথক ভাবে পরীক্ষা নলে  পালন করলে ,তাদের যথাযথ বৃদ্ধি হয় (চিত্র ১)। কিন্তু  একই খাদ্য মাধ্যমে P. aurelia এবং P.  caudatum কে রাখলে  P. aurelia সিগময়েড লেখচিত্র অনুযায়ী  সংখ্যায় বৃদ্ধি পায় , প্রতিযোগিতায় P.  caudatum পরাজিত হয়ে সম্পূর্ণ  বিনষ্ট হয়। কারন তারা  বেঁচে থাকার  জন্য, একই নিচ্  ব্যবহার করেছে ( চিত্রঃ২)। একে প্রতিযোগিতা মূলক বহিষ্কার বলা হয়।


                                                            চিত্রঃ২

আবার P.  caudatum এবং P. bursaria কেও একই  ভাবে পরীক্ষা নলে পালন করলে ,তাদের যথাযথ বৃদ্ধি হয় । এই দুই প্রজাতি একই মাধ্যমে দুটি ভিন্ন নিচে্ থাকার দরুন ভিন্ন ভিন্ন খাদ্য স্তর থেকে খাদ্য গ্রহন করে বেঁচে থাকে। কোনো প্রতিযোগিতার  সন্মুখীন হয় না। 


 চিত্রঃ৩
সম্পূর্ণ প্রতিযোগিতা মূলক বহিস্কারে (Complete exclusion ) একটি প্রজাতি সম্পূর্ণ অবলুপ্ত হয়। অসম্পূর্ণ প্রতিযোগিতা মূলক বহিস্কারে (Reciprocal competitive exclusion)  প্রতিযোগিতায় দুর্বল প্রজাতিদের সেই নিচ থেকে সরিয়ে পৃথক ভাবে একই মাধ্যমে রাখলে  তারা সফল ভাবে  বর্ধিত হয়।
যেমনঃ Banalus sp. (গভীর জলে  বিস্তারিত হয়) ও Chthamalus sp (অগভীর ও গভীর জলে বিস্তারিত হয়)। Banalus sp. এর উপস্থিতিতে   Chthamalus sp  এর বৃদ্ধি ব্যহত হয়।



No comments:

Post a Comment