Sunday, 23 March 2025

LAWS OF LIMITING FACTORS [সীমিতকারী উপাদানের সূত্র (বাংলা মাধ্যমের জন্য) [B.Sc. Zoology General ]

LAWS OF LIMITING FACTORS 

সীমিতকারী উপাদানের সূত্র 

জৈব বা অজৈব যে কারণ গুলির ন্যূনতম বিচ্যুতি একটি প্রজাতির জনসংখ্যার বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, তাকে সীমিতকারী উপাদান বলা হয়। এগুলি একটি প্রজাতির বৃদ্ধি , আকার , সংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক।  

উদাহরণ ঃ Bald Eagle জলের কাছে বড় গাছে বাসা করে, এদের খাদ্যের যেখানে অভাব হয় না।

Liebig's Law of Minimum (লিবিগ-এর ন্যূনতম বিধি)

এই বিধি মূলতঃ গাছ বা ফসলের বৃদ্ধির উদ্দেশ্যে প্রণোদিত। এখানে বলা হয়েছেঃ

সম্পূর্ণ পুষ্টি মৌল রসদের প্রাচুর্যের বদলে, ন্যূনতম যে মৌলের উপস্থিতির কারনে, উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হয়, সেটিই নিয়ন্ত্রক, অর্থাৎ Limiting factor.

যথা- সূর্যালোক, নাইট্রেট বা ফসফেট, যে উদ্ভিদে যতটা প্রয়োজন ততটা পেলে তার সুষম বৃদ্ধি ঘটবে।মানুষের ক্ষেত্রে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সমূহ ।

Blackman's Law of Limiting Factor ( ব্ল্যাকম্যানের ন্যূনতম  নীতি

যখন একটি পদ্ধতির গতি বিভিন্ন পৃথক কারণের প্রতি শর্তাধীন হয়, সেই পদ্ধতির গতি সব থেকে ধীর কারণটির দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

যেমন -আলো , উষ্ণতা , বাতাসের গতি , কার্বন ডাই অক্সাইড প্রভৃতি, সালোকসংশ্লেষের হারকে নিয়ন্ত্রিত করে। এদের মধ্যে কোনও একটি কম হলেই সালোকসংশ্লেষের হারে তারতম্য ঘটে ।


                    চিত্রঃ সালোক সংশ্লেষে ব্ল্যাকম্যানের ন্যূনতম নীতি

লেখচিত্রতে  Y axis এ সালোক সংশ্লেষের হার এবং X axis এ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দেখানো হয়েছে। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়ানো হলে সালোক সংশ্লেষের হার সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে,কিন্তু একটি নির্দিষ্ট সীমায় পৌঁছানোর পর কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব  যতই বৃদ্ধি করা হোক না কেন, সালোক সংশ্লেষের হার বৃদ্ধি করা যায় না। বৃদ্ধির হার সীমিত থাকে।

আবার আলো এক্ষেত্রে সীমিতকারী উপাদান হিসাবে কাজ করে । যেখানে, আলোর প্রাবল্য মৃদু থেকে মাঝারি এবং পরিশেষে উচ্চ করা হলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায় না। আলোর প্রাবল্য এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব প্রতি উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট ।


Shelford's Law of Tolerance ( শেফোর্ডের সহিষ্ণুতা নীতি )

কোনো উপাদানের শুধুমাত্র সীমিত মাত্রায় অথবা একেবারেই অভাব হলে, কোনো উদ্ভিদ বা প্রাণীর বৃদ্ধি, আকার,বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রভাবিত হয় তাই নয় অতিরিক্ত / প্রাচুর্য হলেও প্রভাবিত হয়। 

কোনও একটি উপাদানের অতিরিক্ত উপস্থিতি অন্যান্য উপাদানগুলির প্রভাব যেমন, পুষ্টি মৌলের  শোষণকে সীমিত বা বন্ধ করে দিতে পারে। সুতরাং, কোনো উদ্ভিদ বা প্রাণীর বৃদ্ধি এবং বৃদ্ধির হার উপাদান গুলির সব থেকে কম এবং সব থেকে বেশী  সীমা দ্বারা নিয়ন্ত্রিত হয় । প্রতিটি প্রাণীর একটি ZONE OF TOLERANCE (সহ্যসীমা) থাকে। যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা দ্বারা প্রতিটি  উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়। এটি OPTIMUM ZONE। এই অঞ্চল সর্বাপেক্ষা ভালোভাবে একটি উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি ও সংখ্যার ঘনত্ব বৃদ্ধির সহায়ক হয়। 


প্রাকৃতিক শর্ত দ্বারা নিয়ন্ত্রিত এই অঞ্চলগুলি নিম্নরূপঃ  

1.Zone of Intolerance

2.Zone of Tolerance (Optimal Zone & Critical Zone)


                  চিত্রঃ শেফোর্ডের সহিষ্ণুতা নীতির লেখচিত্র 

Zone of Intolerance: অসহিষ্ণু অঞ্চল। উদ্ভিদ ও প্রাণীর সহ্য ক্ষমতার সীমার বাইরে । এই সীমায় তারা জীবিত থাকতে পারে না। এই সীমা বিভিন্ন উদ্ভিদ ও  প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ।

Zone of Tolerance: বৃদ্ধি সহায়ক সীমা । 

a. Optimal Zone:সর্বোত্তম অঞ্চল। সর্বাপেক্ষা সহায়ক সীমা যা সব থেকে বেশী এবং সব থেকে কম এই দুই শর্ত দ্বারা সীমিত। প্রতিটি প্রাণীর ক্ষেত্রে নির্দিষ্ট। জীবিত প্রজাতির এই সীমাতেই সর্বাপেক্ষা বৃদ্ধি হয় ও ঘনত্ব বাড়ে।

b. Critical Minimum Zone: সঙ্কট পূর্ণ অঞ্চলের সর্বনিম্ন সীমা । যার পর একটি উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি ও জীবিত থাকার চেষ্টা ব্যাহত হয় ।

c. Critical Maximum Zone:সঙ্কট পূর্ণ অঞ্চলের সর্বোচ্চ  সীমা । যার পর একটি উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি ও জীবিত থাকার চেষ্টা ব্যাহত হয় ।

বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে, বিভিন্ন জৈব বা অজৈব শর্ত ও উপাদানের ভিত্তিতে এর মান ভিন্ন এবং নির্দিষ্ট হয়ে থাকে।

No comments:

Post a Comment