Sunday, 13 April 2025

Population Ecology-Part -5, POPULATION GROWTH & DISTRIBUTION/ জীব গোষ্ঠীর বৃদ্ধি এবং বিন্যাস (বাংলা মাধ্যমের জন্য) [B.Sc. Zoology General ]

বিভিন্ন পরিবেশগত বাধার [Environmental Resistance] কারণে [যথা, খাদ্য, বাসস্থান, রোগ, প্রাকৃতিক বিপর্যয়, ইত্যাদি]  একটি পপুলেশনের  গতিময়তা (বংশ বৃদ্ধির হার) হ্রাস পায়। 

পপুলেশনের বিস্তার [ Population dispersal]  ঃ একটি পপুলেশনের উপর  বিভিন্ন পরিবেশগত বাধার কারণে চাপ সৃষ্টি হলে, উপযুক্ত পরিবেশ  এবং সুবিধা পাওয়ার জন্য  সেই পপুলেশনের কিছু সদস্য নিজ ভৌগোলিক সীমানার বাইরে [Emigration] যায়। একে পপুলেশনের বিস্তার বলা হয়।

পপুলেশনের অস্থিরতা [Population Fluctuation ]  ঃ বিভিন্ন পরিবেশগত বাধার কারণে একটি পপুলেশনের জন সংখ্যার হ্রাস বৃদ্ধি  চলতে থাকে। একে পপুলেশনের অস্থিরতা বলা হয়।

পপুলেশনের বিন্যাস [Population distribution] ঃ

সমসত্ত্ব বিন্যাস (Uniform)- জীব গোষ্ঠীর সদস্যরা তাদের আবাসস্থল জুড়ে সমানভাবে দূরত্বে থাকে

বিক্ষিপ্ত বিন্যাস (Random)-জীব গোষ্ঠীর সদস্যরা একে অন্যের থেকে স্বাধীন ভাবে, কোনো নির্দিষ্ট বিন্যাস ছাড়াই অপ্রত্যাশিত ব্যবধান  বজায় রাখে।

একত্রিত বিন্যাস (Clumped)-জীব গোষ্ঠীর সদস্যদের বিন্যাসের সব থেকে সাধারন ধরণ। এরা নির্দিষ্ট এলাকায় একত্রিত হয়ে বাস করে

জৈব ক্ষমতা এবং ধারণ ক্ষমতা [Biotic Potential & Carrying capacity] ঃ  একটি জীব গোষ্ঠী সব থেকে বেশী মাত্রায় যতটা বৃদ্ধি দেখায় সেটাই ওই প্রজাতির জৈব ক্ষমতা।
                                                dN/ dt = rN

 dN/ dt=  সময়ের (t) সাথে সাথে জীব গোষ্ঠীর আয়তনের ( N) পরিবর্তন।
 r = বৃদ্ধির হার = b (জন্ম হার )- d (মৃত্যু হার)


একটি বাস্তু তন্ত্রে, কোনো প্রজাতির সর্বাধিক সংখ্যা বজায় রাখার, সর্বাধিক ক্ষমতাকে ওই প্রজাতির ধারণ ক্ষমতা বলা হয়। সংশ্লেষ ক্ষমতা এবং সরবরাহ ক্ষমতার উপর কোনো প্রজাতির ধারণ ক্ষমতা নির্ভর করে। 



বৃদ্ধির লেখচিত্রঃ 

জীব গোষ্ঠীর সদস্য সংখ্যা কে y -অক্ষে এবং সময় কে x-অক্ষে রাখলে বৃদ্ধির দুটি মুখ্য  লেখচিত্র পাওয়া যায়।




১।  J- আকৃতির লেখচিত্রঃ


২। সিগময়েড বা  S- আকৃতির লেখচিত্রঃ




No comments:

Post a Comment