Sunday, 13 April 2025

Population Ecology-Part -4, Age Pyramid/বয়স পিরামিড (বাংলা মাধ্যমের জন্য) [B.Sc. Zoology General ]

বয়স পিরামিড কাকে বলে?

একটি নির্দিষ্ট প্রজাতির সমগ্র জীবনকালের দশাগুলিকে  বয়সের ভিত্তিতে প্রকারভেদ করে তার ভবিষ্যৎ বিস্তার সম্পর্কে জানা যায়। এটি পিরামিডের আকৃতি বিশিষ্ট, যার  অনুপ্রস্থ এবং প্রশস্ততা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রজাতিটির বিভিন্ন বয়স ভিত্তিক শতকরা হিসাব করা যায়।

এই বয়স পিরামিড তিন প্রকার-

১। প্রশস্তিভূমি যুক্ত পিরামিডঃ প্রাক প্রজনন বয়সের জীবের সংখ্যা, প্রজননক্ষম এবং প্রজননোত্তর জীবের সংখ্যার থেকে বেশী।এই  জীব গোষ্ঠী দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বয়ঃ ক্রমের প্রতি উচ্চতর পরজায়ে সদস্য সংখ্যা নিম্নের পর্যায় অপেক্ষা কম।  

২। ঘণ্টাকার পিরামিডঃ প্রাক প্রজনন এবং প্রজননক্ষম জীবের সংখ্যা প্রায় সমান থাকে।আপাতঃ স্থায়ী জীবগোষ্ঠী। 

৩। কলস আকৃতির পিরামিডঃ প্রজননোত্তর জীবের সংখ্যা, প্রাক প্রজনন এবং প্রজননক্ষম জীবের সংখ্যার তুলনায় অনেক বেশী হয়। জন্মের তুলনায় মৃত্যুর হার বেশী হওয়ায় এই জীবগোষ্ঠী ক্ষয় প্রাপ্ত হচ্ছে।





No comments:

Post a Comment