Wednesday, 7 May 2025

জীব গোষ্ঠী [Community] ✔️✔️ Part-1


🟢 জীব গোষ্ঠী কি?

একই সময়ে, একই বসতি স্থানে একত্রে থাকা প্রজাতি গোষ্ঠীর সমাহারকে জীব গোষ্ঠী বলা হয়।

🟢প্রধান জীব গোষ্ঠী কাকে বলে?

যে সব জীবগোষ্ঠী  তাদের বসতিস্থান সহ অপরিহার্য সৌরশক্তি  ছাড়াই একটি স্ব নিয়ন্ত্রিত একক বা বাস্তু তন্ত্র গঠন করে, তাকে প্রধান জীব গোষ্ঠী বলে।

🟢অপ্রধান বা মাইনর জীব গোষ্ঠী কাকে বলে?

প্রধান জীব গোষ্ঠীর  ওপর নির্ভরশীল থেকে, গৌণ  জীব গোষ্ঠী গঠন করে নিজেদের অস্তিত্ব বজায় রাখে। অপরিহার্য  সৌর শক্তি প্রবহণ জরুরী।

🟢 প্রজাতি প্রাচুর্যতা (Species richness) এবং প্রজাতি প্রতুলতা (Species abundance) কাকে বলে?

একটি  একক [নির্দিষ্ট বাস্তুসংস্থানিক, ভূখণ্ড ] অঞ্চলে উপস্থিত প্রজাতিগুলির নির্দিষ্ট সংখ্যাকে প্রজাতি প্রাচুর্যতা বোঝায়। এটি জীববৈচিত্র্যের একটি মৌলিক দিক এবং একটি নির্দিষ্ট এলাকার মধ্যে জীবনের বিভিন্নতার একটি সরল পরিমাপ প্রদান করে।

সমষ্টিগত ভাবে প্রতি একক অঞ্চলে মোট প্রজাতির সংখ্যা।

D=S-1/ln N    [S=প্রজাতি; N=প্রজাতির সংখ্যা; D=প্রজাতি প্রাচুর্যতা]

একটি নির্দিষ্ট  অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট প্রজাতির সংখ্যাগত পরিমাপকে  প্রজাতি প্রতুলতা বলা হয়।

 🟢 নিচ এবং হ্যাবিটাট বা বাসস্থান এর পার্থক্য:

বৈশিষ্ট্য                   

নিচ্

বাসস্থান

সংজ্ঞা

               

 

একটি জীব গোষ্ঠীতে একটি প্রজাতির কার্যগত  অবস্থান বা ওই জীব গোষ্ঠীতে ওই প্রজাতির সামগ্রিক ভুমিকাই হল নিচ্ ।

একটি প্রজাতি যেই স্থানে জৈবনিক কার্য  সম্পাদন করে তাকে বাসস্থান বলা হয়।

 চরিত্র

 বৃত্তি ।

যে স্থানে বৃত্তি সম্পাদিত হয়।

বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে

  সর্বদাই পৃথক

একই হতে পারে।

প্রকারভেদ

 মৌলিক, বাস্তবিক, কার্যকরী, বহুমাত্রিক

স্থল ভাগ –জঙ্গল, গুহা,ঘাসজমি,তুন্দ্রা প্রভৃতি , জলভাগ- সমুদ্র, নদী প্রভৃতি।

 

প্রজাতির আবাসস্থল

একটি প্রজাতির জন্য নির্দিষ্ট ।

অনেকগুলি প্রজাতি একসাথে থাকতে পারে।

পরিবর্তনশীলতা

 সময় ও ঋতুকালের সাথে পরিবর্তিত হতে পারে।

 বাসস্থান নির্দিষ্ট থাকে।

উদাহরণ

ফিঞ্চ পাখিদের মধ্যে Geospiza sp মাটির কাছে বাস করে।বীজ খায়।

Certridia sp  গাছের ডালে বাস করে এবং ফলাহারী ।

একটি বড় গাছ অনেক পাখির বাসস্থান।

No comments:

Post a Comment