Saturday, 12 April 2025

Population Ecology-Part -3, MORTALITY, মৃত্যুহার (বাংলা মাধ্যমের জন্য) [B.Sc. Zoology General ]

 মৃত্যুহার কাকে বলে?

একক সময়ে কোনো পপুলেশনে যতো সদস্য সংখ্যার মৃত্যু হয়, তাকে সেই  পপুলেশনের  মৃত্যুহার বলা হয়।

D=Nd/t

D= মৃত্যুহার 

Nd= মোট মৃতের সংখ্যা

t= সময়

মৃত্যুহারের প্রকারভেদঃ

সর্ব নিম্ন বা Potential Mortality: 

একটি আদর্শ বাস্তুতান্ত্রিক  অবস্থায় সব থেকে কম যত সংখ্যক প্রজাতি একটি নির্দিষ্ট পপুলেশন থেকে একটি নির্দিষ্ট সময়ে  মৃত্যুর কারনে বাদ হয়ে যা্য।তাকে সর্ব নিম্ন বা Potential Mortality বলা হয়।

ইমিগ্রেশনের কারনেও একটি পপুলেশন থেকে একটি নির্দিষ্ট সময়ে জন সংখ্যা কমতে পারে।

প্রকৃত বা বাস্তুবিদ্যায় বা Ecological Mortality: পপুলেশন থেকে একটি নির্দিষ্ট সময়ে প্রকৃত সংখ্যায় যত জীবের মৃত্যু ঘটে, তাকে প্রকৃত বা বাস্তুবিদ্যায় বা Ecological Mortality বলা হয়।

Survivorship Curve: জীবন লেখচিত্র বা প্রজাতির জীবন সারণী  

জীবন সারণী হল একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা একটি প্রজাতির জনসংখ্যার মধ্যে বেঁচে থাকার হারকে বয়সের সাথে সম্পর্কিত করে।  যে কোন বয়সে একটি নির্দিষ্ট প্রজাতির সদস্যরা মারা যাওয়ার সম্ভাবনা বেশি,বিভিন্ন প্রজাতিতে এই মৃত্যু হার বিভিন্ন জীবন দশায় বিভিন্ন।এই লেখ চিত্রগুলি জন সংখ্যার গতিশীলতা এবং প্রজাতির বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ।

মূলতঃ তিনটি প্রধান ধরণের সার্বাইভরশিপ কার্ভ রয়েছে:

  1. টাইপ I: এই উত্তল ধরণের কার্ভে,  বেঁচে থাকার হার বেশী, যার অর্থ বেশিরভাগ সদস্য তাদের প্রাথমিক বয়সে বেঁচে থাকে। মৃত্যুর হার বয়স বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়।জনিতৃ যত্ন বেশী থাকায় এরা জীবনকাল প্রায় পুরোটাই কাটাতে পারে। মানুষ এবং বড় প্রাণীরা যেমন হাতি এবংহাম্পব্যাক হোয়ালগুলি এই ধরণের কার্ভ দেখায়।(A)

  2. টাইপ II: এই কৌণিক ধরণের কার্ভে, প্রাথমিক ভাবে মৃত্যুর হার বেশী রয়েছে, যার অর্থ অল্প বয়স্ক সদস্যদের মধ্যে উচ্চ মৃত্যুর হার রয়েছে। যারা বেঁচে থাকে তাদের বেঁচে থাকার হার বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। অনেকগুলি উদ্ভিদ এবং অমেরুদণ্ডী প্রাণী এই ধরণের কার্ভ দেখায়। মৃত্যুর  হার সকল বয়সে ধ্রুবক। যেমন- হাইড্রা।(C)

  3.  টাইপ III: এই অবতল ধরণের কার্ভে, সমগ্র জীবনকালে মৃত্যুর হার স্থির থাকে। অর্থাৎ, যে কোনও বয়সে মারা যাওয়ার সম্ভাবনা সমান। কিছু পাখি এবং কিছু সরীসৃপ এই ধরণের কার্ভ দেখায়।(B)   এছাড়াও যে দুরকম লেখচিত্র পাওয়া যায়, তা হল-

  4. সিঁড়ির ধাপের মতন ঃ জীবনের বিভিন্ন পর্যায়ে বেঁচে থাকার হার বিভিন্ন। যেমন- প্রজাপতির ডিম আর লার্ভার  মৃত্যুর হার কম হলেও, পরিণত প্রাণী কয়েকদিন বাঁচে। (D)

  5. S- আকৃতির লেখচিত্রঃ অপরিণত বয়েসে মৃত্যুর হার খুব বেশী, বয়স বৃদ্ধির সাথে সাথে মৃত্যু হার কমতে থাকে, পরিণত অবস্থায় মৃত্যুর হার ধ্রুবক হয়। ইঁদুর, পাখি, খরগোশের ক্ষেত্রে এই রকম লেখচিত্র দেখা যায়। (E)

 গুরুত্বঃ
  • জনসংখ্যার গতিশীলতা বোঝা: লেখচিত্রগুলি দ্বারা, একটি জনসংখ্যার কীভাবে পরিবর্তন হয় এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় বা হ্রাস পায় বা স্থির থাকে তা বোঝায়।
  • প্রজাতির বৈশিষ্ট্যগুলি বোঝা: একটি প্রজাতির জীবন ইতিহাসের বৈশিষ্ট্যগুলি বোঝায়, যেমন তাদের প্রজনন কৌশল, শারীরিক বৈশিষ্ট্য এবং আচরণ।
  • পরিবেশগত পরিবর্তনের প্রভাবগুলি বোঝা: পরিবেশগত পরিবর্তনগুলি জনসংখ্যার গতিশীলতাকে কীভাবে প্রভাবিত করে তা বোঝায় 
  • সংরক্ষণ প্রচেষ্টার প্রদর্শক:বিপন্ন প্রজাতির  সংরক্ষণ প্রচেষ্টার  প্রদর্শক রূপে সহায়তা করতে পারে।

No comments:

Post a Comment