Saturday, 12 April 2025

Population Ecology-Part -2, NATALITY, জন্ম হার (বাংলা মাধ্যমের জন্য) [B.Sc. Zoology General ]

 জন্মহার ঃ একটি নির্দিষ্ট পপুলেশনে,  একটি নির্দিষ্ট সময়ে প্রজনন দ্বারা নতুন সদস্যের জন্ম হওয়া ও প্রজাতির দলের অন্তর্ভুক্ত হওয়াকে ঐ প্রজাতির জন্মহার বলা হয়।

এবং বাইরে থেকে আসা নতুন সদস্যদের যুক্ত হওয়ায় পপুলেশনের বৃদ্ধি ঘটে ।

প্রকারভেদঃ

১। সর্বোচ্চ বা চরম  জন্মহার( Maximum/Potential Natality): 

তত্ত্বগত ভাবে যে সর্বাধিক সংখ্যায় জন্ম হতে পারে, তাকে সর্বোচ্চ বা চরম  জন্মহার বলা হয়।

একটি পপুলেশনের সর্বোচ্চ জন্ম হার ধ্রুবক।

যেমন, স্ত্রী মানবের জনন ক্ষমতা অনুযায়ী, সন্তান ধারণ করার বয়েসে প্রতি ৯-১১ মাসে একটি করে সন্তান প্রসব করতে পাড়ে। তত্ত্বগত এই ধারণাকে FECUNDITY RATE বলা হয়।



২। বাস্তু বিদ্যায় জন্মহার ( Realised/Ecological Natality): 

একক সময়ে একটি নির্দিষ্ট পরিবেশে, পপুলেশনের সংখ্যা বৃদ্ধিকে বাস্তু বিদ্যায় জন্মহার বলা হয়।

এটি পপুলেশনের গঠন, আকার এবং fecundity র উপর নির্ভরশীল , একটি বাস্তুতন্ত্রে প্রকৃত পক্ষে সব অবস্থা কখনই অনুকূল হয় না।তাই এটি কখনোই ধ্রুবক থাকে না।

প্রকৃত পর্যবেক্ষিত তথ্য অনুযায়ী প্রতি গড়ে,পাঁচ বছরে,মানুষের একটি সন্তানের জন্ম হয়। এটি প্রকৃত সন্তান উৎপাদন ক্ষমতা,FERTILITY RATE বলা হয়।

B=Nn/t

B=জন্ম হার, Nn= পপুলেশনে নতুন সদস্যের যোগদান, t= একক সময়


পপুলেশনের ঘনত্ত্ব খুব বেশী হলে খাদ্যাভাব,অনুকূল পরিস্থিতির অভাবে জন্মহার যেমন কম হ্য,তেমনি পপুলেশনের ঘনত্ত্ব খুব কম হলে প্রজননের জন্য, স্ত্রী -পুরুষ প্রাণীর সংখ্যা কম থাকে, উপযুক্ত সঙ্গীর অভাবেও প্রজনন ব্যাহত হয়।







No comments:

Post a Comment