জীবগোষ্ঠীর স্তরবিন্যাস তিনপ্রকারঃ
(১) শীর্ষক স্তরবিন্যাস ঃ অধিকাংশ জীবগোষ্ঠীতে পরিলক্ষিত হয়।
🟢ভূমির উপর থেকে জলতল এবং জলতল থেকে জলের গভীরতা পর্যন্তও লক্ষ করা যায়।
🟢আলোর তীব্রতা এখানে মূল প্রভাবক।
🟢 একেকটি স্তরে বিভিন্ন প্রজাতি বাস করে।
(২) অনুভূমিক স্তরবিন্যাস ঃ জঙ্গলে গোষ্ঠীর সদস্যদের বিন্যাসের ভিত্তিতে রচিত হয়।
🟢সমান্তরাল বা অনুভূমিক ( স্তরীভবন ) প্রকৃতির হয়।
এক্নটি জঙ্গলের উদ্ভিদের আনুভূমিক স্তরবিন্যাসের পাঁচটি উপস্তর দেখা যায়।
ভূগর্ভস্থ (স্যাঁতস্যাঁতে,হিউমাসযুক্ত,) >বনভূমির তলদেশ (খুবই সক্রিয়,উদ্ভিদের পচন দেখা যায়, প্রাণীর মধ্যে পরজীবি-পোষক সম্পর্ক দেখতে পাওয়া যায়)>গুল্ম জাতীয় >ঝোপ-ঝাড় > বৃক্ষ
বনভূমির চাঁদোয়া স্তর (Canopy) এর উপরিভাগে বাযুপ্রবাহ বহুক্ষেত্রে স্তরীভবনের উপবিভাগ গঠনের কারণ হয়ে থাকে। বড় গাছের ছড়ানো পাতায় রৌদ্রের আলো জঙ্গলের তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারেনা। তাই আলোর অভাবে ছোট গাছ, কম আলোয় বৃদ্ধি পাওয়া গাছেদের দেখা যায়।
(৩) সময়গত স্তরবিন্যাস ঃ
ভৌত স্থানে (যা উল্লম্ব স্তরীভবন) না হয়ে সময়ের সাথে সাথে বাস্তুতান্ত্রিক সম্প্রদায় বা কার্যকলাপের স্তরবিন্যাসকে বোঝায়। এটি বর্ণনা করে কিভাবে বিভিন্ন প্রজাতি দিনের বিভিন্ন সময়ে, বিভিন্ন ঋতুতে বা পরিবেশগত অনুক্রমের বিভিন্ন পর্যায়ে সম্পদ ব্যবহার করে বা সক্রিয় থাকে।
Part 1:https://biomassfootprints.blogspot.com/2025/05/community.html
Part 2:https://biomassfootprints.blogspot.com/2025/05/community-part-2.html
Part 3: https://biomassfootprints.blogspot.com/2025/05/community-part-3.html

No comments:
Post a Comment